ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:০৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

 মুখ পুড়ে যাওয়া ভারতীয় সাইনির মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছর মিস ওয়ার্ল্ড আমেরিকা হলেন শ্রী সাইনি। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে এই প্রথম কেউ এই খেতাব পেলেন।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মিস ওয়ার্ল্ড আমেরিকা সাইনির সাফল্যের যাত্রা খুব সহজ ছিল না। শৈশবে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন শ্রী। সেই দুর্ঘটনায় গোটা মুখই পুড়ে গিয়েছিল তাঁর। এছাড়াও পেসমেকার বসাতে হয় তাঁর বুকে। সেখান থেকে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

শ্রী সাইনির কাছে এই যশ-খ্যাতি স্বপ্নের মতোই। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্টও লিখেছেন তিনি।

এই সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী।

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি খুশি। আবার ভয়ও করছে। এ সব কিছুই আমার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। বিশেষ করে আমার মায়ের জন্য, যিনি সব সময় আমার সঙ্গে ছিলেন। এই খেতাব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।”